তফসিল ঘোষণা থেকে এ সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়ে রেখেছে নির্বাচন কমিশন। আর ভোট হবে জানুয়ারির শুরুতে।

বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছে।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই জানিয়ে আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন বানচালের অপচেষ্টা করেছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত