শেখ হাসিনার স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ: এ আরাফাত

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, শেখ হাসিনার চিন্তা এদেশের মানুষের সেবা করার জন্য। কোনো উন্নত দেশেও এই ধরণের জনহিতৈষীমূলক কার্যকলাপ থাকে না। তিনি দেশের সকল নাগরিকদের সম্পৃক্ত করেছেন। এখন শেখ হাসিনার স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা।

বুধবার বেলা ১১টায় ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, আপনাদের ছেলে-মেয়েরা চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি মোকাবিলা দক্ষতার সাথে করতে পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এজন্য জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত