২১আগষ্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবীতে পটিয়ায় মশাল মিছিল

অনলাইন ডেস্ক

একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে চট্রগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরু’র নেতৃত্বে মশাল মিছিল ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত।

সোমবার রাতে হাজারো নেতা কর্মীদের নিয়ে মিছিলটি পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিন করেন। বিক্ষোভ মিছিল শেষে দক্ষিণ জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মোঃ শফিকুল আলমেন সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার (শাহরু)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার যুবলীগের সহ-সভাপতি আবছার উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। পটিয়া উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি ফয়সাল হাবিব, আরফাতুল ইসলাম রুবেল, মোতাহারুল ইসলাম, মোঃ আবু ছালেক, মোঃ শহিদুল ইসলাম, মাহমুদ আলম, এরশাদ আলম, মোঃ আরিফুল ইসলাম এবং যুবলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তাগন ২১ আগষ্ট ২০০৪ সাল বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন হাওয়া ভবনের মালিক তারেক জিয়ার নেতৃত্বে ও নির্দেশে সন্ত্রাসী গং কর্তৃক গ্রেনেড হামলায় জড়িত দের সুষ্ঠু বিচার এবং সাজাপ্রাপ্ত তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত