আগামী কাল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার

অনলাইন ডেস্ক

জমজমাট আয়োজনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডমিশন ফেয়ার ফল-২০২৩। কাল ২২ আগস্ট (মঙ্গলবার) খুলশীর মোজাফফর নগরে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এই ফেয়ারের আয়োজন করা হয়েছে। সকাল দশটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অ্যাডমিশন ফেয়ার চলবে।

মেলায় আগতদের সুবিধার্থে, ইডিইউর প্রতিটি উদ্যোগ এবং কার্যক্রম নিয়ে আলাদা স্টল থাকবে মেলায়, যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পারেন। স্টলে ঘুরেঘুরে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা কার্যক্রমের নানান তথ্য সম্পর্কে অবগত হওয়ার সুযোগ থাকছে আগ্রহী দের জন্য।

বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইকোনমিক্স, বিএ ইন ইংলিশ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ডেটাএনালিটিক্স এন্ড ডিজাইনথিংকিং ফর বিজনেস, এবং মাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডারশিপ- প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য জেনেনিতে পারবেন অ্যাডমিশন ফেয়ারে উপস্থিত হয়ে।

বিশেষ ছাড়ে স্পট এডমিশনের পাশাপাশি ইডিইউর বিভিন্ন অনুষদের ডিন, প্রফেসর এবং শিক্ষকদের সাথে আলাপকরার ও সুযোগ থাকছে। দিনব্যাপী আয়োজিত এই অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত