শিক্ষকদের জন্য ইস্ট ডেল্টাই অনুষ্ঠিতহলো‘ট্রেইন দ্যা ট্রেইনারস’ওয়ার্কশপ

অনলাইন ডেস্ক

আজ শনিবার (১৯ আগস্ট), ইডিইউর বিভিন্ন অনুষদের শিক্ষকগণের পদ চারণায় এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই মুখর হয়ে ওঠে ইডিইউর লাইব্রেরি প্রাঙ্গণ। ওয়ার্কশপটি পরিচালনা করেন ইডিইউর স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রফেসর (ইন প্র্যাক্টিস) এ. কাইয়ূম চৌধুরি। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশিক্ষক। দেশে এবং বিদেশে নানা বিধ বিষয়ের উপর তিনি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন, পরিচালনা ও অংশ গ্রহণ করে থাকেন। ব্যতিক্রম এই প্রশিক্ষক সনাতনী‘পেডাগোজি’পদ্ধতির পরিবর্তে “এন্ড্রাগোজি”পদ্ধতিতে ইন্টারেক্টিভ প্রক্রিয়ার অত্যাধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করেন।

এমন ভিন্ন মাত্রিক কর্মশালার গুরুত্ব আলোকপাত করে তিনি বলেন, “অনন্য বৈশিষ্ট্যময় এই এন্ড্রাগোজি পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী তার পঠিত বিষয় সম্পর্কে নিবিড় জ্ঞান আহরণ ছাড়াও এর অন্তর্নিহিতমর্ম অনুধাবন করে বাস্তব ও ব্যক্তি জীবনে তার সার্থক প্রয়োগ করার কৌশল ও দক্ষতা অর্জন করেন। ফলে উক্ত শিক্ষার্থী মূল্যবোধ ও আত্ম বিশ্বাসে বলীয়ান হয়ে বিশ্বমানের একজন দক্ষ ও সফল পেশাদারবা উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রয়াস পান।

১২ টিগ্রুপে বিভক্ত হয়ে উপস্থিত শিক্ষক গণ বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

 

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত