সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে দুজনের বৈঠক শুরু হয়।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস। বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান উপস্থিত রয়েছেন।

তবে, কী ইস্যুতে পিটার হাস সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সে সম্পর্কে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।

এর আগে, গত ৮ জুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। বৈঠক শেষে আগামী নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছিলেন তিনি।

ওই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত তখন বলেছিলেন, তার দেশ এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত