রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আসবে সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে দেশে আসবে।সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রী ও রোসাটমের ডিজির বৈঠকের বিষয়াদি লিখাচেভের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আরএনপিপির কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে এবং এই কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে পৌঁছবে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইহসানুল করিম বলেন, রোসাটম ডিজি প্রধানমন্ত্রীকে আরএনপিপি’র সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করাসহ প্রকল্পটি নিয়ে আলোচনা করেন।তারা আরএনপিপি’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়েও কথা বলেন।

এ সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডর এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসেন এবং রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত