নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশীদারিত্ব নৌকাই নিশ্চিত করতে পারে-হাসিনা মহিউদ্দিন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর বিজয় নিশ্চিত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সূচানার আভাস জানিয়ে বলেন, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটার সম্ভাবনা নেই। কারণ আমরা গণতান্ত্রিক রাজনৈতিক, শক্তির প্রতিনিধিত্ব করি এবং আমরাই জগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পেরেছি।

তিনি আত্ম সামাজিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, নারীরা সমাজের অর্ধেক অংশ এবং সামাজিক শক্তির ক্ষেত্রেও একই অবস্থা। এই অবস্থান থেকে নারীদেরকে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতা পালনে সচেষ্ট হতে হবে এবং পরিবারে, সমাজে, দেশে ও রাষ্ট্রে নারীর মূল্যায়ন ও তাদের মতামতকে আমলে আনার অনুকূল পরিবেশ তৈরি করে নিতে হবে।

তিনি আজ ভান্ডার মার্কেটে ২৪নং মহিলা ওয়ার্ড আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চেমন আরা বেগমের সভাপতিত্বে জেবুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর হুরে আরা বিউটি, ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা সালেহা বেগম, সদস্য অধ্যাপিকা সৈয়দা আমিনা সিদ্দিকী ডালিয়া, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী কুহিনুর আক্তার প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত