বডি শেমিংয়ের শিকার সায়ন্তিকা

অনলাইন ডেস্ক

 

রাজনীতিতে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু গ্ল্যামার দুনিয়ার লাইমলাইটে থাকতে পছন্দ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলের প্রচারে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, মাঠেঘাটে ছুটে বেড়ালেও নায়িকাসুলভ আচরণ তার এখনও রয়ে গিয়েছে। শরীরচর্চা করে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়েছিলেন মাত্র। আর তাতেই একেবারে রে-রে করে উঠল নেটিজেনদের একাংশ। ভয়ংকরভাবে বডি শেমিংও করা হল অভিনেত্রীকে। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের টিকিটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়লেও জিততে পারেননি। তারপর থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচীতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পঞ্চায়েত ভোটের আগেও জোরদার প্রচার চালিয়েছেন। বাংলা সিনে ইন্ডাস্ট্রির এই নায়িকা যে ক্রমশ ‘জনপ্রতিনিধি’ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা বলাই বাহুল্য।
কিন্তু এবার স্বল্পবসনা রূপে ধরা দিয়ে নেটপাড়ায় কটাক্ষের সম্মুখীন হতে হল সায়ন্তিকাকে। এমনকী নায়িকার রাজনৈতিক সত্ত্বা তুলেও কটুক্তি করতে ছাড়লেন না নিন্দুকরা।
কেউ ওজন নিয়ে খোঁটা দিলেন তো কেউ বলছেন, এটা জনপ্রতিনিধির পরিচয়! আবার ঘাসফুল শিবিরকে বিঁধে সায়ন্তিকাকে কারও কটাক্ষ, তৃণমূলে ঢোকার পর ঘুষের টাকা খেয়ে পেট ফুলে গেছে…। কেউ বা আবার পোশাক নিয়েও ব্যঙ্গ করলেন নায়িকাকে। এই অবশ্য প্রথম নয়, এর আগেও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তখন অবশ্য সপাটে কষিয়ে জবাব দিয়েছিলেন তিনি। তবে এবার বডি শেমিং কটাক্ষ নিয়ে এখনও মুখ খোলেননি।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত