নৃত্য-গীত-কবিতা-যন্ত্রসংগীত সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে পূর্বা

অনলাইন ডেস্ক

বুধবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প চর্চা কেন্দ্র ও আতœ উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র বিশ বছর পূর্তি উপলক্ষ্যে বছরজুড়ে নানান আয়োজনের দ্বাদশ পর্বে শিল্পোৎসবের উদ্বোধন করেন প্রায় পাঁচ শতাধিক শিশু কিশোর। শিল্পোৎসবের কথামালা পর্বে সাতকানিয়া পৌরসভার মেয়র কবি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, কথামালায় অংশ নেন রাশিয়ান ফেডারেশনের অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, কবি ও প্রকাশক নুরুল আবসার।

কথামালা শেষে সমবেত গিটারের মূর্ছনায় শুরু হওয়া উৎসবের সাংস্কৃতিক পর্বে একে একে পরিবেশিত হয় দলীয় নৃত্যে, রবীন্দ্র সংগীতে, নজরুল সংগীতে, বাউল সংগীতে, আধুনিক সংগীতে, দলীয় আবৃত্তিতে, তবলার লহরায় শিল্প বন্দনা। উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে পাহাড়ি নৃত্য, লোক নৃত্য, বংশী নৃত্য সহ নৃত্যের নানান ধারার পরিবেশনায় নির্দেশনা দেন পূর্বা’র সাধারন সম্পাদক শ্রাবনী ভট্টাচার্য্য ও সাংগঠনিক সম্পাদক প্রান্তি ভট্টাচার্য্য, সংগীতের বিভিন্ন ধারার পরিবেশনায় নির্দেশনা দেন পূর্বা’র সহ সভাপতি বাউল শিল্পী মোজাহেরুল ইসলাম, পুস্পিতা ভট্টাচার্য্য, যন্ত্র সঙ্গীত সমূহের পরিবেশনায় নির্দেশনা দেন জয়তু শর্মা, চিত্রকর্ম বিভাগের নির্দেশনায় ছিলেন চিত্রশিল্পী জেনি দাশ। কথামালা পর্বে অতিথিরা বলেন, গত বিশ বছর যাবত নৃত্য-গীত-কবিতা-যন্ত্রসংগীত সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে পূর্বা। বাঙালি জাতি গঠনের মূলভিত্তি আমাদের সংস্কৃতি। সারা বিশ্বে আমাদের সংস্কৃতির বিভিন্ন উপাদান ছড়িয়ে আছে। আজকের যে স্বাধীনতা আমরা ভোগ করছি এর কারণ আমরা বাঙালি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। দুই দশকের বেশি সময় ধরে জনমনে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার অনন্য কাজটির জন্য পূর্বা সাধুবাদ পেতেই পারে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত