ঋণের চাপে আত্মগোপনে যাওয়া চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পটিয়া থেকে সপরিবারে আটক

অনলাইন সংবাদদাতা

চাঁদপুর শহরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ‘উধাও’ হয়ে যাওয়ার রহস্য উদ্ঘাটন করে তাঁকে আটক করেছে পুলিশ। ঋণের বিপুল বোঝার চাপে সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে যাওয়া পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকার একটি বাসা থেকে স্ত্রী রিমি ও দুই সন্তানসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ করে ব্যবসায়ী পিন্টু দাস পরিবারসহ নিখোঁজ হয়ে গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুসন্ধানে নেমে বৃহস্পতিবার (২৭ আগস্ট) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান নিশ্চিত করেন যে পিন্টু দাস ঋণের চাপে স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন। ওই দিন পুলিশ বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে পিন্টুর রুমে প্রবেশ করে ঘরের মালামাল অগোছালো অবস্থায় পায়। তদন্তে আগেই মালামাল সরিয়ে নিয়ে স্বেচ্ছায় সপরিবারে আত্মগোপনের আলামত মেলে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানের দিকনির্দেশনায় পিন্টু দাসকে ধরতে সাঁড়াশি তৎপরতা শুরু করে পুলিশ। একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পটিয়া এলাকায় তাঁর অবস্থান চিহ্নিত করা হয়। এরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল দুই দিন ধরে ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

অবশেষে শুক্রবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে পটিয়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ পিন্টু দাসকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই কালাম সফলভাবে আটকের তথ্যটি নিশ্চিত করে জানান, মূলত ঋণের চাপ সামলাতে না পেরেই পিন্টু সপরিবারে আত্মগোপনের পথ বেছে নিয়েছিলেন। আটকের পর তাঁদের চাঁদপুরে নিয়ে আসার আইনি প্রক্রিয়া চলছে এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত পুলিশি তদন্ত অব্যাহত রাখা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত