চট্টগ্রামের পটিয়াস্থ বিশিষ্ট শ্রমিক নেতা মুহাম্মদ বদিউল আলমের সাথে একান্ত সাক্ষাৎকারে “সাপ্তাহিক এজাহার” পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।
পটিয়ার অটো টেম্পো, টেক্সী, সি এন জি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমতি লিমিটেডের অতি পরিচিত মুখ সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শ্রমিক নেতা মুহাম্মদ বদিউল আলম ০১/০১/১৯৭৬ ইংরেজিতে প্রখ্যাত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল মোতালেব ও মাতার নাম লায়লা বেগম।
তাঁর পিতা মরহুম আবদুল মোতালেব মেম্বার ও একজন অতি পরিচিত সমাজ সেবক ছিলেন। তিনি পর পর ৩ বার মেম্বার নির্বাচিত হয়েছিলেন।
মুহাম্মদ বদিউল আলম ১৯৯৫ ইংরেজি থেকে অদ্যাবধি এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি পর পর ২০০৫, ২০০৮, ২০১৫, ২০১৮ সাল পর্যন্ত ৪ বার উল্লেখিত সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালনে সক্ষম হন। বর্তমানে তিনি অত্র সংগঠনের নির্বাচিত সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়ে আসছেন। তিনি তাঁর নিকটতম প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুজিবকে ৯১ ভোটে পরাজিত করেছেন বলে প্রতিবেদককে জানান।
অতি সুপরিচিত, দক্ষ ও প্রাণবন্ত সমাজ সেবক তাঁর সংগঠনে আর নেই বললেই চলে। তিনি পতিত আওয়ামী আমলে তৎকালীন ফ্যাসিষ্ট এম পি শামসুল হক চৌধুরী (বিচ্চু) র মতাদর্শের সাথে একছিলেন না বলে বলে তার দেয়া মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত মামলায় ২ মাস ২৮ দিন হাজত বাস করেন বলে প্রতিবেদককে জানান।
বর্তমানে তাঁর একটি সুদক্ষ ও বিচক্ষণ প্রশাসন রয়েছে বলেও উল্লেখ করেন। ১২ সদস্য বিশিষ্ট প্রশাসনে যারা রয়েছেন , তাঁরা হলেন, ১। সভাপতি, মুহাম্মদ বদিউল আলম , ২। সাধারণ সম্পাদক, মঞ্জুর হোহেন, ৩। অর্থ সম্পাদক , মুহাম্মদ লোকমান, ৪। সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ হারুন , ৫। সহসভাপতি, মুহাম্মদ লোকমান (বাঁচা), ৬। প্রচার সম্পাদক- মুহাম্মদ ফোরকান, ও সম্মানিত সদস্যের মধ্যে যারা আছেন, ৭। আমীর হোসেন রিপন, ৮। আবদুল রহিম, ৯। মুহাম্মদ আজগর আলী, ১০। মোজাম্মেল হোসেেন, ১১। নুরুল কবির এবং ১২। মুহাম্মদ ফোরকান।
১২ সদস্যের এ সংগঠন বর্তমানে B N P সংশ্লিষ্ট রাজনীতি বড়ই পছন্দ করেন বলে ও একান্ত সাক্ষাৎকারে তিনি খোলা মেলা উল্লেখ করেন। তিনি অতীতেও এই সংগঠনকে মনে প্রাণে ভালো বাসতেন। শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে এ বহুল আলোচিত সভাপতি ৩ টি সর্বৈব মিথ্যা মামলার শীকার হন বলে জানান।
৩ হাজারের ও বেশী সদস্য সংখ্যার এ সংগঠনেের ছেলে মেয়েদের পবিত্র বিয়েতে যথেষ্ট সাহায্য প্রদান করে থাকেন। যদি কোন সদস্য মৃত্যু মুখে পতিত হন, ঐ মৃত সদস্যের সংসারেও যথেষ্ট আর্থিক সাহায্য প্রদান করে থাকেন বলে ও তিনি উল্লেখ করেন। কোন দূর্ঘটনাায় কোন সম্মানিত সদস্যের মৃত্যু হয়ে থাকলে তাৎক্ষণিক তাঁর পরিবারকেও আর্থিক সহযোগীতা প্রদান করে থাকেন বলে তিনি তার এ প্রাণবন্ত সাক্ষাৎকারে তুলে ধরেন।
পরিশেষে সাপ্তাহিক এজাহার পত্রিকার সম্পাদক তাকে এ সাক্ষাৎকার দেয়ার জন্য ধন্যবাদ জানান। সভাপতি মুহাম্মদ বদিউল আলম ও জোর গলায় বলে উঠেন, “সাপ্তাহিক এজাহার দীর্ঘজীবি হোক।”

