চট্টগ্রামে নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস

অনলাইন সংবাদদাতা

চট্টগ্রামের বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। সবজি, মাছ, মুরগি ও ডিম—প্রায় সবকিছুর বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে ক্রেতা থাকলেও আগের তুলনায় কেনাকাটার পরিমাণ কমেছে। অনেকেই প্রয়োজনীয় পণ্যের তালিকা ছোট করছেন। ব্যবসায়ীরা বলছেন, দূরপাল্লার পণ্য পরিবহনে খরচ বাড়ায় বাজারেও এর প্রভাব পড়ছে।

শুক্রবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিতে ৭০ থেকে ১০০ টাকার বেশি। সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বরবটি ৮০ থেকে ১২০, শিম ১৪০ থেকে ২০০, টমেটো ১০০ থেকে ১৬০, বেগুন ৮০ থেকে ১১০, শসা ৮০ থেকে ১০০, ঢেঁড়স ও পটল ৭০ থেকে ১২০ এবং কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতার দামও কেজিতে প্রায় ২০০ টাকা।

cambrian school – 400x300_Mobile

মাছের বাজারেও স্বস্তি নেই। রুই-কাতলা ৩৮০ থেকে ৪৩০, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০, পাঙাশ ১৮০ থেকে ২৫০, পাবদা ৪০০ থেকে ৪৫০, কোরাল ৬৩০ থেকে ৭০০ এবং চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রূপচাঁদার দাম মানভেদে কেজিতে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।

বেড়েছে মুরগি ও ডিমের দামও। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০, কক ২৬০ থেকে ৩০০, লেয়ার ২৮০ থেকে ৩২০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম দাঁড়িয়েছে ১৫০ টাকায়।

চকবাজারে বাজার করতে আসা মোহাম্মদ করিম বলেন, ‘নিত্যপণ্যের এখন অগ্নিমূল্য। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দ্রুত বেড়েছে পণ্যের দাম। আগে যে টাকা নিয়ে বাজারে এসে একটি পরিবারের এক সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকা দিয়ে কয়েক দিনের বাজারও হয় না।’

Similar Articles

Single Sidebar 1
  • সর্বশেষ
  • পঠিত