পটিয়া থানা পুলিশের অভিযানে ০৯(নয়) বছর বয়সের একজন মাদ্রাসা ছাত্র ধর্ষণ (বলৎকার) এর ঘটনার একমাত্র আসামী গ্রেফতার।

এজাহার ডেস্ক

পটিয়া থানা পুলিশের অভিযানে ০৯(নয়) বছর বয়সের একজন মাদ্রাসা ছাত্র ধর্ষণ (বলৎকার) এর ঘটনার একমাত্র আসামী গ্রেফতার।

ঘটনার বিবরণঃ গত ১৫/০৭/২০২৬ইং তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকা এবং গত ৩০/০৮/২০২৬ইং তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকার সময় যথাক্রমে পটিয়া থানাধীন ০৯নং জঙ্গলখাইন ইউপির উজিরপুর সাকিনের আমজুরহাট বাজারস্থ জঙ্গলখাইন রাস্তার সংলগ্ন এম আর টাওয়ারের ২য় তলায় শাহ্ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিতরে মহিলা কক্ষের একপাশে এবং মাদ্রাসার ভিতরে রান্না ঘরে ভিতর বর্ণিত মাদ্রাসার হেফ্জ বিভাগের ০৯(নয়) বছর বয়সের একজন ছাত্রকে উক্ত মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণ (বলৎকার) এর ঘটনা ঘটে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে অফিসার ইনচার্জ/জনাব জিয়াউল হক এর নেতৃত্বে থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ১০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ ২১:৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত ঘটনা সংঘটনকারী একমাত্র আসামী হাফেজ মোঃ রবিউল হাসান(২৪)কে গ্রেফতার করে।

গৃহীত আইনগত ব্যবস্থাঃ উক্ত বিষয়ে বাদীর এজাহারের প্রেক্ষিতে পটিয়া থানার মামলা নং-১৮, তাং-১১/০৯/২০২৫খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত