রাজনীতি

শুনানিতে আদালতকে যা বললেন আমীর খসরু

বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে তাই গায়েবি মামলা দেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৩ নভেম্বর) পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় রিমান্ড শুনানির সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে এ অভিযোগ করেন তিনি।...

বিএনপির আর পিছু ফেরার সময় নেই : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার এখনও জোর করছে- সংবিধান অনুযায়ী বর্তমান দলীয় নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। কিন্তু সংবিধানের জন্য তো জনগণ নয়, জনগণের জন্যে সংবিধান এবং সেই কারণে আমাদের সংবিধান বারবার লিখিত ও পুনর্লিখিত হয়েছে, প্রয়োজনে আবারও...

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের ফটকে পড়ে আছে ইসির চিঠি

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের চিঠি গ্রহণ করেনি বিএনপি। দলটির কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে চিঠি রেখে চলে আসেন তিনি। বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ের নিচে একটি চেয়ারে কয়েকটি চিঠি পড়ে থাকতে দেখা গেছে।...

৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

সারাদেশে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ না হতেই ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির...

বিএনপির অবরোধের শেষ দিনেও সতর্ক পাহারায় আ. লীগ

বিএনপি-জামায়াতের অবরোধের শেষ দিনে নাশকতা ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ নভেম্ব) সকাল থেকে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এদিন সকাল ৯টা থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। বর্তমানে...