রাজনীতি

রাজধানীতে ছাত্রদলের মিছিল ও পিকেটিং

একদফা দাবিতে চলমান অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকাল থেকে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধের অংশ হিসেবে সকালে ইডেন মহিলা কলেজে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি প্রবেশ গেটে তালা লাগিয়েছেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আটক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব। রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব...

ঢাকায় তিন বাসে আগুন

সারা দেশে বিএনপির ঢাকা দ্বিতীয় দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীর তিন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

আন্দোলন সফল করতে ভিন্ন কৌশলে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে। গ্রেফতার আতঙ্কে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে। ঘরছাড়া তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী। পরিস্থিতি যাই থাকুক একদফা দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু না হটার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গ্রেফতার-মামলার কারণে কিছুটা চাপে পড়লেও আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী দলটি।...

ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ চলছে,যাচ্ছেনা বিএনপি সহ সমামনা দল

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে রাজনৈতিক দলগুলো। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল ২২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্বের সংলাপ। তবে এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগসহ গণফ্রন্ট, তৃণমূল বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এলডিপি, বিজেপি ও...