দক্ষিণ চট্টগ্রাম

পটিয়া পৌরসভায় তীব্র যানজট: অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কাম্য

চট্টগ্রামের পটিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কগুলোতে দিন দিন যানজট তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে সবুর রোড, আদালত রোড, ক্লাব রোড, স্টেশন রোড ও বিওসি রোডে যানবাহনের চাপ, রাস্তার পাশে দোকানপাট ও বিভিন্ন ধরনের দখলের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ব্যস্ততম এসব...

পটিয়ায় সড়কের পাশে পৌরসভার ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে পথচারী ও এলাকাবাসী

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পটিয়া শ্রীমতি ব্রিজের পর গিরি চৌধুরী বাজারের আগে সড়কের পাশে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে থাকায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পথচারী ও যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে...

সাত বছরেও চালু হয়নি পটিয়া কিচেন মার্কেট, দুর্ভোগে ৬৩ ব্যবসায়ী

নির্মাণের পর প্রায় সাত বছর পেরিয়ে গেলেও চালু হয়নি চট্টগ্রামের পটিয়া পৌরসভার কিচেন মার্কেট। দীর্ঘদিন ধরে মার্কেটটি পড়ে থাকায় দোকান বরাদ্দ পাওয়া ৬৩ ব্যবসায়ী ব্যবসা পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিনিয়োগ করা অর্থ আটকে থাকার পাশাপাশি অব্যবহৃত দোকানগুলোও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ...

আনোয়ারায় সড়ক মেরামতে বাধা, গাছ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা

আনোয়ারা সদরের ডাকবাংলো সড়ক, হাউজিং সোসাইটি ও সংলগ্ন কবরস্থান সড়কের মেরামত ও উন্নয়নকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা গাছ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন হাউজিং সোসাইটির সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) দুপুরে গাছ অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো....

বোয়ালখালীতে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যকে আঁচড় ও কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মহিউদ্দিন নামে ওই আসামি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করে। রোববার...