চিরসত্য কথা --
@ লুবনা জেরিন সীমা
এই পৃথিবীতে যতকিছু নিয়ে আমরা
আমার আমার করিনা কেন
আসলে কিছুই আমার নয়
আমি শুধু ভোগদখল করছি
চোখ বন্ধ হলে কিছুই আমার নয়।
সবই পড়ে রবে অন্যের আঙিনায়
আমার কেবল রবে শুধু সাড়ে তিন হাত জায়গা।
ইয়া মালিক আল্লাহ রাসূল ক্ষমা করে দিন আমিন।
কবি ও কবিতা
@ শাহনাজ পারভীন মিতা
কবি ও কবিতা
মনের অন্তরালে এক বিস্তীর্ণ পথ,
কখনও সমান্তরাল
ওই রেললাইনের মতন।
যার এক পাশে কবি
আরেক পাশে কবিতা বহমান,
কখনও পার হয় নিমিষেই
কখনও ছুটন্ত ট্রেনের গতিতে
ছিটকে যায় সে,
তবুও পথ চলা একইসাথে।
কখনও পথচলায় মিলিত হয়
পথের বাঁকে ওই দূর দিগন্তরেখায়,
যেখানে অসীম নীল আকাশে
স্বপ্ন আঁকে দুজনে...
মুগ্ধতা
@ নাসিমা হক মুক্তা
শরীর নামছে অজস্র কথার মলয়ে
আভূমি সিক্ত হচ্ছে -
চোখের মুগ্ধতায়
সমস্ত কিচ্ছার সুড়সুড়ি ধরে ঢেউ খেলছে
সুখকর লজ্জা পরাগ
এমন ইচ্ছেরা পানকৌড়ি বেসে
গোপন গুহায় ভাঙছে ঘনিষ্ঠ এক পদ্ম
যার ভেতরে ফুটেছিল বহুকাল আগে
মাখো মাখো পাড় ডিঙানো আলয়ে
সুখের হাজার ফুলঝুরি
সেই থেকে আকাশের পা গজায়
বারুদসম দীপ্তির উল্লাস
দীর্ঘ ভ্রমণ...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমগ্র দেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে, এতে বিএনপির সুর নরম হয়ে গেছে। বিএনপির নির্বাচন বিরোধীতা সারাদেশে ভোটের প্রচারণায় পদ্মা, যমুনা ও কর্ণফুলী নদীতে ভেসে গেছে। এখন বিএনপির সমর্থকরাও এই...