খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদকের মুখ দেখালেন নিগার সুলতানা জ্যোতিরা। সোমবার জেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্রোঞ্জ নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে হাংঝুতে দেশের পক্ষে প্রথম পদক জেতেন।  খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে জ্যোতিদের অভিনন্দনে ভাসান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

শুরুতেই মোস্তাফিজের আঘাত, সাজঘরে ইয়াং

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারাল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার উইল ইয়াং। সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করা এই ওপেনার এদিন ফেরেন শূন্য রানে। তার বিদায়ে ২.৩ ওভারে ১৫ রানে...

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত

সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর সময়ের ঠিক আগেই বৃষ্টি হানা দেয়। এরপর খেলা শুরু হলে আরো দুই দফা বৃষ্টি নামে। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগমুহূর্তে এ সিরিজটি যে দুই দলেরই প্রস্তুতির মঞ্চ, সেটি পরিস্কার। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ...

‘বিতর্কিত’ ফেসবুক পোস্টের জন্য তানজিমের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তানজিম হাসান সাকিবের শুরুটা স্বপ্নের মতো হলেও দেশের মানুষের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তিনি সমালোচনার মুখে পড়েছেন তার পুরনো কিছু ফেসবুক পোস্টের কারণে। এসব পোস্টে ধর্মীও মনোভাব নিয়ে নারীদের নিয়ে আলোচনা করেছেন তিনি। একই সঙ্গে বিজয় দিবস, জাতীয় সংগীতের মতো...