রাজনীতি

সারা দেশে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭.১৫%

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকাল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৭ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ভোটে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট...

ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তাদের সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে ভোটাররা তাদেরকে বর্জন করেছে। রোববার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর বসুরহাটে নিজ নির্বাচনী...

ভোট বর্জনের ডাক দিল বিএনপি

একতরফা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দেশবাসীকে আগামী রবিবার (৭ জানুয়ারি) ভোট বর্জনের আহ্বান জানিয়ে সর্বজনীন ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক এ আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। মঈন খান বলেন, আমরা...

৭ তারিখের নির্বাচন কি যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে, যা বললেন মান্না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হলে এই নির্বাচন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না এবং নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সম্প্রতি দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মান্না বলেন, বর্তমানে দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থা। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে...

৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির

নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের পক্ষে, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...