রাজনীতি

বিএনপির সঙ্গে অঙ্গীকার ১২ দলীয় জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো

সর্বোচ্চ শক্তি নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিতে বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার করেছে ১২ দলীয় জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে সংগঠনগুলোর নেতারা এ অঙ্গীকার করেন। বিকাল থেকে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির...

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্ণনা করতে গিয়ে কাঁদলেন রেজা কিবরিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ও বর্তমান অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কেঁদেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘গণতন্ত্র সার্বভৌমত্ব ও রোহিঙ্গা’ সংকট শিরোনামে মঙ্গলবার এক আলোচনাসভায় বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। ড....

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি সরকারের ভয়ঙ্কর মতবাদ প্রকাশ পাচ্ছে: আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি, কারাগার এবং কারাদণ্ড দিয়ে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করার মাধ্যমে সরকারের ভয়ঙ্কর মতবাদ প্রকাশ পাচ্ছে। অত্যন্ত চাতুর্যের সঙ্গে আদালত ও আইন ব্যবহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সংগ্রামরত রাজনীতিবিদদের গায়েবি মামলায় দণ্ডিত...

বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর ভাটার থানায় আট বছর আগে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ১৫ জনের চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন- বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল...

ছাত্রলীগ শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত...