বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে অবিলম্বে তার মুক্তি চেয়েছেন ড. শামারুহ মির্জা। তিনি বিএনপি মহাসচিবের জ্যেষ্ঠকন্যা।
রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি জানান।
শামারুহ মির্জা বলেন, শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে আমার...
নয়াপল্টন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং শাপলা চত্ত্বর- এক কিলোমিটারের মধ্যে তিন দলের সমাবেশ ঘিরে দিনভর ছিল উত্তেজনা। বিএনপি-আওয়ামী লীগের সমাবেশের অনুমতি থাকলেও ছিল না জামায়াতের অনুমতি। তাই সচারচর সবার চোখ ছিল তাদের দিকে। কী হতে যাচ্ছে শাপলা চত্ত্বরে। অবশেষে দিনশেষে আলোচনায় বিএনপি-পুলিশের সংঘর্ষ।
এদিন...
আগামীকাল রবিবার বিএনপির ডাকা সকাল- সন্ধ্যা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘোষণা দেন তিনি।
নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
এ...
বৈঠা, রড, পাইপ ও স্ট্যাম্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মহড়া দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে তাদেরকে এসব নিয়ে মহড়া দিতে দেখা যায়।
সরেজমিনে ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শনিবার সকাল থেকে ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে বাস,...
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সমাবেশের...