নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের ব্যবস্থা না করে তড়িঘড়ি জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সমমনা ৬টি ইসলামী দল।
মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে সমমনা ইসলামী দলসমূহের নেতারা এ দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি তপশিল ঘোষণা হবে জাতির সাথে তামাশার শামিল।...
প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হয়ে কূটনীতিক ডোনাল্ড লুর চিঠি দ্বাদশ জাতীয় নির্বাচনে তফশিল ঘোষণায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, 'অবশ্যই না, কোনো প্রভাব পড়বে না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে...
জেনেভায় আজ জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যাচাইয়ে উঠছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ২০২০ সালে কমে এলেও র্যাবের হাতে এসব ঘটনা, মাদকবিরোধী অভিযানে নির্যাতন ও অবমাননাকর আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার...
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লোহার ব্যারিকেড (রোডব্লক) সরিয়ে নেওয়া হয়েছে। তবে কার্যালয়ের আশপাশে এখনও পুলিশের উপস্থিতি রয়েছে।
সোমবার রাত ১২টার দিকে এ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেখা যায়নি। খোলা হয়নি তালাও।
আইনশৃংখলা বাহিনী...
বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র...