খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টিয়ারশেল, রাবার বুলেট ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বিস্তারিত আসছে...
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না। ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে, আপনাদেরকে কীভাবে শৃঙ্খলায় আনতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে...
হ-য-ব-র-ল রাজনীতির মাঠে সরকার এবং বিরোধী দলের সবাই ঝুঁকিতে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি হযবরল হতে পারে। রাজনীতির মাঠে কী হয় আমরা কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও...
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভুয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির পৃথক দুই মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন। এদিন দুই মামলার...
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সব মহানগরে পদযাত্রা।
এ সময় রিজভী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা...