বেশি দামের কারণে মাছ মাংস কিনতে না পারলে সবজি দিয়ে ভাত খাবে সেই সুযোগ যেন নেই সাধারণ মানুষের। বাজারে ৬০ টাকার নিচে কোন সবজি নেই। কিছু কিছু সবজির দাম সপ্তাহের ব্যবধানে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে সংসার চালাতে আরও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। সন্ত্রাস ছাড়া তারা কিছুই বুঝে না। আবারও আন্দোলনের নামে মানুষের ক্ষতি সাধন ও ধংসাত্মক কার্যক্রম চালালে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন-ছেঁকে ছেঁকে ধরা হবে। সকালে আখাউড়া- লাকসাম ডাবল লাইন রেলপথের...
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক প্রার্থীর ওপর হামলায় ১৩ দেশের রাষ্ট্রদূতরা দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন...
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই সড়কের গোয়াইনঘাট থানাধীন সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা...
বিএনপির উসকানিতে বিভ্রান্ত না হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি নেতাকর্মী) উসকানি দেওয়ার...