চট্টগ্রাম মহানগরীর সাগরিকা মোড়ে দিনদুপুরে সড়কে চলছে চাঁদাবাজি। সার্জেন্ট মাহফুজের বিরুদ্ধে গাড়ি প্রতি ২০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার বেলা ১১টার দিকে সার্জেন্ট মাহফুজের নেতৃত্বে কনস্টেবল বিপ্লব, জিয়া ও মোরশেদ বিভিন্ন গাড়ি আটকিয়ে প্রথমে কাগজপত্র নিয়ে যান পুলিশ বক্সে। সেখানে কাগজের বিভিন্ন...
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে গত ১৪ মে রবিবার মর্মান্তিকভাবে নিহত জাহেদ আলীর পরিবারকে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সিনিয়র সংবাদিক জাহেদুল করিম কচি, সদস্য সচিব...
দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুদক কোনও শ্রেণী-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না। দুদক সব ধরনের এমনকি সাধারণ মানুষের অবৈধ উপার্জনের বিষয়েও তদন্ত করে থাকে।
সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়াম চত্বরে দুদক আয়োজিত...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ছেলের ভালো ফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।
রোববার সন্ধ্যা পৌনে ৭টায় নিজের ফেসবুক আইডিতে এ উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী।
পোস্টে তিনি উল্লেখ করেন, 'আলহামদুলিল্লাহ। আমার...