চট্টগ্রাম

নেতাকর্মীদের মুক্তির দাবিতে চান্দগাঁও থানা ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা নওশেদ আল জাসেদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা আবদুর রহমান আলফাজের নেতৃত্বে মিছিলটি চান্দগাঁও মৌলভী পুকুর পাড় থেকে...

মহিউদ্দিন বাচ্চুকে জয়ী করতে এসএসসি-১৯৮২ ব্যাচের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে জয়ী করতে মতবিনিময় সভা করেছে এসএসসি-১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বিরাশিয়ান’। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় নগরের আগ্রাবাদের আনোয়ার ট্রেড সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমেদের সভাপতিত্বে এবং নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএসসি-১৯৮২...

বোয়ালখালীতে অংকুর খেলাঘর আসর’র উদ্যোগে রবীন্দ্র -নজরুল জন্ম জয়ন্তী সম্পন্ন

  বোয়ালখালীতে অংকুর খেলাঘর আসর-এর উদ্যোগে রবীন্দ্র -নজরুল জন্ম জয়ন্তী ও কমরেড সুনীল চক্রবর্তী স্মৃতি প্রদান অনুষ্ঠান আসরের সভাপতি নন্দন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক চক্রবর্তী সঞ্চালনায় পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি...

মশা খুঁজতে ড্রোন ওড়াল চট্টগ্রাম সিটি করপোরেশন

মশার বাসস্থান খুঁজতে ড্রোন ওড়াল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আর তাতে ধরা পড়ল বিভিন্ন বহুতল ভবনের সুইমিংপুল আর ছাদবাগানে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার আবাসস্থল। রোববার (৯ জুলাই) নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চালানো অভিযানে উঠে আসে এ চিত্র। ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়...

চট্টগ্রামে সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ১০ জুলাই থেকে

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এই পরীক্ষা সুবিধা চালু হবে। শুক্রবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। ডা. সেলিম আকতার বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি...