আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনা নিয়ে আমি যেই বক্তব্য দিয়েছি সেটি আমার নিজস্ব বক্তব্য। এ ছাড়া আমি কোনো ভুল কথা বলিনি। আমার বক্তব্য একদম ঠিক।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ...
নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আন্তর্জাতিকভাবে নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সবার মতো আমাদেরও আছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল এই তিনটা জিনিসের ওপর আমরা খুব জোর দিয়েছি।
সোমবার (১৮...
রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। মাহি পছন্দের প্রতীক ট্রাক পেয়েছেন।
সোমবার রিটার্নিং কর্মকর্তা রাজশাহী-১ আসনে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে...
রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
এর...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে আজ সোমবার। প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করার পর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার...