ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ ভারত সফরে গেছেন। শুক্রবার দুপুর ১ টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে...
বাংলাদেশে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তা না হলে নির্বাচনের পর জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশের আসন্ন নির্বাচনে সরকারের অনঢ় অবস্থানে...
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ডাকা ‘অসহযোগ আন্দোলনকে’ নির্বাচনের জন্য অতিরিক্ত সমস্যা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি এ...
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সেহেলী সাবরীন বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি...
৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিপ্রার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে অবস্থান নিতে দেখা গেছে অনেক প্রার্থীকে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
দুই শতাধিক চাকরিপ্রত্যাশী সকাল...