আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় পটিয়া পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম, এমপি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের মৌলিক অধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
তিনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়; এটি দলের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, ইতিহাস ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের স্মরণীয় একটি দিন। তাই পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ব্যাপকভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
এনামুল হক এনাম, এমপি আরও বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে আমাদের নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলা ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। তাদের ত্যাগ ও সাহসের কারণেই গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে গেছে।
তিনি বলেন, “পটিয়ার বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন। দলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া যাবে না।
তিনি পটিয়ার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ বিএনপি আরও শক্তিশালী হবে, আর শক্তিশালী বিএনপিই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করবে।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিকাল ৩টায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্্যালি সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম.এস.সি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, একেএম জসিম উদ্দিন, মোঃ মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, জাহেদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফুর রহমান, সাবেক সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলা, উপজেলা, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

