লিড

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ,লাউয়াছড়া বনে ট্রেন লাইনচ্যুত,

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা...

জলবায়ু পরিবর্তনে ৪০ শতাংশ মানুষ গ্রাম থেকে ঢাকায়

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশে যেসব ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এর প্রভাবে মানুষের বাড়িঘর, জমি ধ্বংস হয়েছে। এতে মানুষ কর্মের জন্য ঢাকামুখী হয়েছে। ঢাকা শহরে বর্তমানে যত মানুষ বসবাস করে তার ৪০ শতাংশ প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রাম থেকে কর্মের সন্ধানে ঢাকায় এসেছে। এ রকম...

বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ি স্টার্ট দেওয়ার মতো: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,আমার মনে হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেবসহ বিএনপির নেতারা বিশ্বময় যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রতি বিশ্বনেতৃবৃন্দের বা বিশ্বঅঙ্গনের যে আস্থা সেটি বুঝতে ব্যর্থ...

অল্প খরচে হজে পাঠানোর ব্যবস্থা করেছিলেন  বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু সৌদির বাদশাহর কাছে অনুরোধ করেছিলেন যাতে আমাদের দেশের মানুষ হজে যেতে পারেন। সৌদির বাদশাহও সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। অল্প খরচে হজে পাঠানোর ব্যবস্থা বঙ্গবন্ধু করে দিয়েছিলেন। শুক্রবার সকালে রাজধানীর আশকোনার হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন এবং হজ যাত্রীদের...

জি-সেভেন নেতাদের বৈঠকে চীন ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ আসছে

চীন ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য নিয়ে জাপানের হিরোশিমায় আলোচনায় বসেছেন জি-সেভেন নেতারা। বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া জি-সেভেন সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে রয়েছে ইউক্রেনে রাশিয়ার ১৫ মাসের অভিযান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো বাড়াবে। আর, যুক্তরাজ্য বলছে, রাশিয়ার হীরা আমদানি বন্ধ করবে...