কূটনীতিকদের চলাচলে পুলিশের নিরাপত্তা উঠিয়ে নেয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করে পিটার হাস এ প্রশ্ন করেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। এ ছাড়া তাদের বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী...
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পদক্ষেপ নেওয়ার ফলে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বুধবার (৩১ মে) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত...
১২ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে ড. ইউনূসকে এনবিআরকে ১২ কোটি টাকা পরিশোধ করতেই হবে।
বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার...
গ্যাস সংকটের কারণে সক্ষমতা থাকার পরও প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ডলার সংকটে তেল আমদানি স্বাভাবিক করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারের কাছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকদের বকেয়া পাওনার পরিমাণ ২৮ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে তারাও বিদ্যুৎ উৎপাদন সচল...
গত কয়েকদিন ধরে চলমান তাপপ্রবাহ সারাদেশে বিস্তৃত হয়েছে। মঙ্গলবার তাপপ্রবাহ ছড়িয়েছে দেশের আট বিভাগেই। তবে আপাতত সুখবর মিলছে না পূর্বাভাসে। তাপপ্রবাহ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সারাদেশে তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে...