আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

সুইজারল্যান্ডের ক্যান্টন নিউচেটেলের পন্টস-ডি-মার্টেলের কাছে পাহাড়ি এলাকায় একটি পর্যটক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম আরটিএন-এর প্রতিবেদনের পর ক্যান্টোনাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট এবং দুই যাত্রী মারা গেছেন। শনিবার (২০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন,...

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ করেছে। দেশটি বলেছে, তারা এই ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল বলেন, তার দেশ এবং অন্য আরব দেশগুলো একই রকম নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে এবং দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রক্ষা...

ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টিভি উপস্থাপক, সাংবাদিকসহ ৫০০ মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। শুক্রবার (১৯ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে...

ইমরান খানের বাসভবনে পুলিশ, চলছে তল্লাশি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে তল্লাশির জন্য গিয়েছে পাঞ্জাব পুলিশের একটি দল। দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরের একটি সন্ত্রাসবাদ দমন আদালত থেকে জারি করা পরোয়ানার (সার্চ ওয়ারেন্ট) ভিত্তিতেপরিচালিত হচ্ছে এ অভিযান। পুলিশের সুপারিন্টেডেন্ট পদমর্যাদার একজন কর্মকর্তা এই...

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল জি-৭

যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের দেশগুলো রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার ‘ওয়ার মেশিন’, লাভজনক হীরা বাণিজ্য ও ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। শুক্রবার জাপানে জোটের সম্মেলনে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর ডয়েচে ভেলের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও...