ঢাকা: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।
বিস্তারিত আসছে...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৯৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।
বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
চলতি মাসের ৮ তারিখে তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর এই সভায় অনুমোদন হলেই বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের একজন পরিচালক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
ঢাবির কেন্দ্রীয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের...
দেশের সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে প্রকাশিত শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৪ সাল থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম...