শিক্ষা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হ‌লে জুলাই থে‌কে লাগাতার কর্মসূচি

টানা তৃতীয় দিন মানববন্ধন ও বিক্ষোভ মানববন্ধন ও বিক্ষোভ সমা‌বেশ থে‌কে জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি‌টিএ)। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমা‌বেশ ক‌রে এ ঘোষণা দেয় বিটিএ। মানববন্ধন ও...

বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে।গবেষণায় জোর দিতে হবে। আধুনিক বিশ্বের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার দ্বার উন্মুক্ত করতে হবে। একবার ফল না আসলেও গবেষণার ধারা চলমান রাখতে হবে। যুগের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সৃষ্টি করে বিভিন্ন সফট স্কিলস...

১৫ জুন ৩১ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চবিতে হবে বিজ্ঞান মেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ‘চিটাগং সায়েন্স কার্নিভাল ৩.০’। আগামী ১৫ জুন চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ও অনুষদের সামনে দিনব্যাপী বিভিন্ন সেগমেন্টে এ প্রতিযোগিতামূলক মেলা অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জুন) দুপুর ২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত...

দাবি আদায়ে রাস্তায় বসে প্রতীকী সনদ ছিঁড়লেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। তারা প্রতিবাদ হিসেবে প্রতীকী সনদ ছিঁড়েছেন।শনিবার (১০ জুন) রাজধানীর শাহবাগে শিক্ষার্থী সমাবেশে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। আয়োজকরা জানান, আগেও নানা সময়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫...

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১৭ আগস্ট

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হবে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে। যা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...