শিক্ষা

২৭ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। আজ রোববার আন্তঃশিক্ষা...

শনিবার ১০৩ বছরের পদার্পণ ঢাকা বিশ্ববিদ্যালয়

পহেলা জুলাই ১০৩ বছরের পদার্পণ করবে দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের এই দিনেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়। সে কারণে প্রতি বছর এ দিনটি পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে। এবারের দিবসের প্রতিপাদ্য করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’। দিবসটি উদযাপন উপলক্ষে...

সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতির তালিকা প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদোন্নতি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে সিনিয়র শিক্ষক, সহকারী জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে। গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চ...

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা ঈদের পর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আসন্ন ঈদুল আজহার পর কর্মশালা করা হবে। কর্মশালা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তীতে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে। রোববার (২৫ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমপিও নীতিমালা-২০২১ স্পষ্টীকরণে আয়োজিত সভায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু...

আমাদের প্রত্যাশার চাপ বাচ্চাদের ওপর চাপিয়ে দিই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আমাদের প্রত্যাশার চাপ বাচ্চাদের ওপর চাপিয়ে দিই। আমরা কেউ প্রকৌশলী হতে চেয়েছিলাম, হতে পারিনি। আমার সন্তানকে প্রকৌশলী বানাতেই হবে। শনিবার (২৪ জুন) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা...