নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাদেকুর রহমান ছাদেক নামের এক সাবেক নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের বাসভবনের সামনে এ গোলাগুলি হয়। ছাদেক জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।
ঘটনার পর খায়রুল কবির খোকনের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ।...
যশোরে শনিবার একই দিন বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। শ্রমিক ফেডারেশন শহরের টাউন হল ময়দানে সমাবেশ করার অনুমতি পেয়েছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির সমাবেশের অনুমতি মেলেনি।
জেলা বিএনপি বলছে, প্রশাসনের অনুমতি না পেলেও...
ফরিদপুরে পিতা হাফেজ আবুল বাশারকে (৬০) গলাকেটে হত্যার দায়ে ছোট কন্যা নিলুফা আক্তারকে (৩২) ফাঁসি, স্ত্রী সাহিদা পারভীন (৫৮) ও বড় কন্যা হাফিজা বেগমকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে...
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে রংপুর সিটি করপোরেশন,...
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে এ ভোটগ্রহণ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
জানা গেছে, সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। এ নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন,...