সারাদেশ

সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে কাউন্সিলর আফতাবের সশস্ত্র মহড়া

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থীর বাসার সামনে সশস্ত্র মহড়া দিয়েছেন ওই ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান। আফতাব ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরও। আফতাবের নেতৃত্বে ৫-৬টি মোটরসাইকেলে একদল যুবক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আবদুল্লাহর বাসার...

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ ২ নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজন মারা গেছেন। শুক্রবার সকালে আরশীনগর রেলক্রসিংয়ের অদূরে এবং বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপর নিহত ১২ বছর বয়সি কিশোরের পরিচয় জানা যায়নি। তার বাড়ি জামালপুর...

থানায় আটকে রেখে নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

শরীয়তপুরে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া দুই আসামিকে থানায় আটকে রেখে নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গত মঙ্গলবার ভুক্তভোগী বকুল চোকদারের বড় ভাই আবু জাফর ঠান্ডু জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।...

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে...

মে মাসে দেশে ৪৯১টি সড়ক দুর্ঘটনা

গেল মে মাসে দেশে ৪৯১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪০৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৬৩১ জন। নিহতদের মধ্যে ৬৭ জন নারী ও ৭৮ জন শিশু রয়েছে। শুক্রবার রোড সেফটি ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নয়টি জাতীয়...