সারাদেশ

ট্রাভেল পাস পেয়েছেন সালাহউদ্দিন

বাংলাদেশ সরকারের ট্রাভেল পাস সংগ্রহ করেছেন ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১২ জুন) দিবাগত রাত ১১টার দিকে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সালাহউদ্দিন আহমেদ নিজেই এ তথ্য জানান। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সাল থেকে ভারতের শিলংয়ে...

রাঙামাটিতে ৩ শ্রমিককে অপহরণের অভিযোগ

রাঙামাটিতে রাতের আধারে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা।সোমবার (১২ জুন) রাত সাড়ে আটটার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)। সংশ্লিষ্ট ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের...

ছোট ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে বড় বোনের আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে মারা যাওয়া ছোট ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বড় বোন। ঘটনাটি ঘটে ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়ি এলাকায়। এলাকাবাসী জানায়, শহরের দক্ষিণ চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মিয়ার ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নীরব মোল্লা...

কক্সবাজার পৌর নির্বাচনে নৌকার প্রার্থী মাহাবুব জয়ী

কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ভোট। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ কক্ষে কক্সবাজার...

ফুলপরীকে নির্যাতন: অন্তরাসহ অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফুলপরীকে রাতভর নির্যাতনের ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজন। এছাড়া ভুক্তভোগী ফুলপরীকেও ডাকা হয়েছে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সোমবার (১২ জুন) বেলা ১১টার দিকে উপাচার্যের...