সারাদেশ

পুলিশকে যে সতর্ক বার্তা দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশজুড়ে বিরোধীদের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে এক কর্মী নিহত এবং শতাধিক আহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্যাম্পেইনার ইয়াসমিন কবিরত্নে বলেছেন,...

বগুড়ায় টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ অর্ধশত ছাত্রী, হাসপাতালে ২৭

বগুড়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে ব্যবহৃত টিয়ার গ্যাসের ধোঁয়ায় শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৭ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয়ের পাশেই পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে...

বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

বগুড়ায় বিএনপির পদযাত্রায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির সাতজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড় ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির দাবি, এ ঘটনায় তাদের ৭ জন...

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের দরগাহ গেইট এলাকায় সিমেন্টবাহী ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর কারণে মহাসড়কে প্রায় দুঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি...

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ চলছে

চট্টগ্রামের খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা) তা চলমান রয়েছে। স্থানীয়রা জানান, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসুচির অংশ হিসেবে...