গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে মারা গেছেন।মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিক্ষার্থীর নাম রিতু ও হিয়া। তারা পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের দ্বিতীয় বর্ষের...
পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের তিন বছর পূর্ণ হয়েছে গতকাল।
সোমবার বেলা ৩টায় হত্যা মামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের পরিবার ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারবর্গের...
সুনামগঞ্জের জামায়াত-শিবির সন্দেহে উপজেলার অন্যতম পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটনবাহী নৌকা থেকে ৩৪ জন পর্যটককে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। এ সময় নৌকার দুই মাঝিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তাররা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী বলেও থানা পুলিশ সূত্রে জানা গেছে।
রোববার...
কুমিল্লার চৌদ্দগ্রামে জান্নাতুল ফেরদৌস টুম্পা(২৫) নামে এক গৃহবধূকে স্বামীর বাড়িতে হত্যার পর কৌশলে লাশ শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে স্বামী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলাকে চট্টগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে। হত্যার শিকার গৃহবধু টুম্পা উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাজী শফিকুর...
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ দুঘটনা ঘটে। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল...