সারাদেশ

সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী অপহরণের শিকার হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অপহৃতা দ্বীপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত বলে জানা গেছে।...

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাসের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। তবে সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ভোরে উপজেলার রামেরখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে; তিনি হলেন- হাসিনা বেগম। অন্যদের পরিচয় জানার...

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে বেশ কয়েকদিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের এই দাবি না মানায় এবার কাপনের কাপড় পরে প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সপ্তম দিনে এ...

নিজের জীবন দিয়ে বোনকে বাঁচালেন জাবি ছাত্রী

নিজের জীবন দিয়ে বোনকে বাঁচালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী। বেপরোয়া ট্রাকের ধাক্কায় আহত সৃজনী রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর...

শরীয়তপুরে বিয়ের দাবিতে স্কুলশিক্ষকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অবস্থান

শরীয়তপুরের ডামুড্যা ইউনিয়নে বিয়ের দাবিতে আক্তার হোসেন নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী। আজ রোববার সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আক্তার হোসেন ৫৫ নম্বর বাহের চর হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও চরপাতালিয়া গ্রামের...