সারাদেশ

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, লঘুচাপটি বুধবার নাগাদ সুস্পষ্ট লঘুচাপের রূপ নেবে। এরপর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে...

২৯ ও ৩০ নভেম্বর একসঙ্গে অবরোধ ও হরতাল ডাকল বিএনপি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল...

নৌকার মনোনয়ন পেলেন বদির স্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত দলটির সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী শাহীন আক্তারের নাম ঘোষণা করেন দলের...

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

ইঞ্জিনসহ কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে ট্রেনটি প্রবেশের এ ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দুই ট্রেনের বহু যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর...

ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি প্রকাশ

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। একই দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটেও দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে...