চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কেটে ফেলা পাহাড়ের সিংহভাগই পাঁচলাইশ মৌজায়

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম নগরীর যেসব পাহাড় কাটা হয়েছে তার মধ্যে হিসেব অনুযায়ী ৭৪ শতাংশ পাহাড় শুধু পাঁচলাইশ মৌজাতেই কাটা হয়েছে। রোববার (১১ জুন) সকাল ১১টায় হোটেল সৈকতের সাঙ্গু হলে আয়োজিত ‘চট্টগ্রাম নগরের পাহাড় কাটা রোধে মতবিনিয়র...

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের প্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু

চট্টগ্রামে সর্বপ্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করেছে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ১১ জুন, ২০২৩ তারিখ, রবিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যান্সার সেন্টারটির উদ্বোধন করা হয়েছে। কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য অভাবনীয় এক উপহার। রোগীরা এখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি,...

টানা ৬ষ্ঠ বারের মতো সভাপতি হলেন শিল্পপতি খলিলুর রহমান

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে পুনরায় সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠ বারের মতো মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন। গতকাল (শনিবার) দুপুরে সিএমসিসিআই মিলনায়তনে ২০২৩-২৫ মেয়াদের জন্য সিএমসিসিআই ইলেকশান বোর্ডের উপস্থিতিতে নির্বাচন...

চট্টগ্রামে  তেইশ সালে ২৩ লাখ গাছ লাগাবে জেলা প্রশাসন

 প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ সপ্তাহে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা জেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম জেলায় ২৩ সালে ২৩ লাখ বৃক্ষরোপণ করব। এতে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ভেষজ ও নান্দনিক বৃক্ষরোপণ হবে।’ চট্টগ্রামজুড়ে ‘তেইশ সালে তেইশ লাখ’ গাছ বৃক্ষরোপণ কর্মসূচি সংক্রান্ত এক...

সাউদার্ন ইউনিভার্সিটিতে হসপিটালিটি বিষয়ে কর্মশালা

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘মাস্টারিং ডিগ্রি অব হসপিটালিটি ’বিষয়ক কর্মশালা সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠান আয়োজনের দক্ষতা অর্জনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ফয়সাল কবির,...