চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’।সোমবার সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে জাহাজটিকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ।
এসময়ে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনারসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত...
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন বিভাগ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র যৌথ উদ্যোগে ‘কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে সফল হওয়া যায়’ শীর্ষক কর্মশালা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়।
মূলত ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার...
নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিনা হককে গ্রেফতার করেছে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।রোববার (১৮ জুন) রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইয়াসমিনা হক (৪৫) নগরের বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট তথ্য সম্বলিত একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করার দায়ে কানাডা প্রবাসী নাজমুস সাকিব নামে এক সাংবাদিককে প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৮ জুন) রাতে...
আর নয় সংশয়, একবারের টেস্টেই করুন সঠিক রোগ নির্ণয়’ এই প্রতিশ্রুতিকে সামনে রেখে নগরীর প্রবর্তক মোড়ে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের রোগ নির্ণয় কেন্দ্র এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড। চট্টগ্রামে প্রথমবারের মতো স্থাপিত এ ল্যাবে সুপার স্পেশালিটি মলিকিউলার অ্যান্ড জেনেটিক ল্যাব, হিস্টোপ্যাথলজি ল্যাবের কার্যক্রমও পরিচালিত...