বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা যাচ্ছে। আর প্রাথমিক পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ। এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এত তাড়াতাড়ি নির্দিষ্ট পূর্বাভাস দিতে রাজি নন তারা।
পূর্বাভাস অনুসারে আগামী ৩ জুন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের...
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে অটোমেশন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তারা মনে করেন, অটোমেশন পদ্ধতি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এটা মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এছাড়া দেশের সরকারি-বেসরকারি মেডিকেল...
প্রায় দুই মাস পর বুধবার সারা দেশে আবারও শুরু হচ্ছে টিকার তৃতীয় ও চতুর্থ অর্থাৎ বুস্টার ডোজের কার্যক্রম। টিকা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এসএম আবদুল্লাহ আল মুরাদ।
এদিকে টিকা...
বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ মে) রাতে গণভবনে সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।