সনদ জালিয়াতি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নেয়া ৬৭৮ শিক্ষকের বিরুদ্ধে এবার ফৌজদারি আইনে মামলা হচ্ছে। জাল সনদে চাকরি নেয়ার শাস্তি হিসেবে ফেরত দিতে হবে চাকরিকালীন উত্তোলন করা বেতন ও ভাতার পুরো অর্থই। পাবেন না অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধাও।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা...
জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়, জুন...
এক মাসের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আরও দেড় টাকা বাড়িয়েছে। ফলে এখন ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা করে। এক মাস আগে ছিল ১০৪ টাকা ৫০ পয়সা।
বৃহস্পতিবার থেকে নতুন বাড়তি দর কার্যকর করেছে। ওইদিন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নতুন দামে ৪ কোটি ৫০...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে জাপানকে অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে ওই অনুরোধের তাৎক্ষণিক জবাব দেননি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে এসব বিষয়ে আলোচনা হয়। ঘণ্টাব্যাপী...
এবারের বাজেটকে নির্বাচনমুখী বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, এটিকে জনবান্ধব বলা যাচ্ছে না। গত বছরের তুলনায় এক লাখ কোটি টাকার বেশি বরাদ্দ এবারের বাজেটে।
বৃহস্পতিবার (১ জুন) বাজেট পেশ শেষে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের এসব...