জাতীয়

মরণ কামড় দিলে আমরাও প্রতিহত করব: সেনাপ্রধান

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পর্কে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কেউ মরণ কামড় দিলে বাহিনীর সদস্যরা প্রতিহত করবেন। আজ রোববার দুপুরে বান্দরবান সেনা জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান। সেনাপ্রধান বলেন,...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাই। রোববার তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে কিনা, এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই...

কুমিল্লায় শিক্ষার্থী আশিক হত্যা: পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ

কুমিল্লার হোমনার আসাদপুরে ২০১২ সালে স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রোববার (৪ জুন) দুপুরে ৫নং আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- একই উপজেলার আসাদপুর গ্রামের মো....

আজ জাতীয় চা দিবস

আজ ৪ জুন, জাতীয় চা দিবস। দেশে তৃতীয়বারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনের আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ...

আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। দেশ ও মানুষের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না। শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা...