জাতীয়

বরিশালে হাতপাখার ২ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

ভোট গ্রহণের শুরুতেই বরিশালের কাউনিয়া ২ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে হাতপাখার দুই এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। সোমবার (১২ জুন) সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট...

কুমিল্লায় খেলোয়াড়দের গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগে কিশোর খেলোয়াড়দের বহন করা পিকআপ ভ্যানকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জন খেলোয়াড় আহত হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিকআপ ভ্যানচালক মোর্শেদ, স্কুলছাত্র ফয়সাল, সৈকত...

দেশে মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার

বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের...

নির্বাচন নিয়ে জাতিসংঘ সংলাপের প্রস্তাব দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বা অন্য কোনো বন্ধুরাষ্ট্র থেকে সংলাপের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসার জন্য চাপ...

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আ.লীগ ১০টি আসনও পাবে না: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল। তাই তারা নির্বাচন চায়...