জাতীয়

বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। হরতাল শুরুর আগের রাতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ...

মধ্যরাতে ভিডিও বার্তা, দেশবাসীকে যে আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।এদিন দেশবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম,...

ভোট দিতে কোন চ্যালেঞ্জ আছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ। উত্তরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোট শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী-বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি...

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

  আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত...

বিএনপির পরিকল্পনা জেনে গেছি : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনের দিন তারা বিকট শব্দে কোনোকিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করে। নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা জেনে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৫ জানুয়ারি) কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয়...